Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবিতে আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 12 August, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
ইবিতে আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এতে ওবিই (OBE) কারিকুলাম পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়।

নবীন শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে বিভাগের কক্ষগুলো।
আয়োজনের অংশ হিসেবে পরিচয় পর্ব, শিক্ষার্থীদের অনুভূতি, শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য, নবীনদের ফুল, ওবিই (OBE) কারিকুলামসহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ ছিল উল্লেখযোগ্য।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. নাজিম উদ্দীন, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. নাছির উদ্দীন, অধ্যাপক ড. হামিদা খাতুন ও অধ্যাপক ড. আমজাদ হোসেন। এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীন শিক্ষার্থী মাহা স্বপ্ন মিতু বলেন, ১৭৫ একরে এসে আমি অভিভূত।
অনেক সুন্দর একটা ক্যাম্পাস। ইউনিভার্সিটির ভাইয়া আপুদের সহযোগিতায় আমরা অনেক সুন্দরভাবে ভর্তি কাজ সম্পন্ন করতে পেরেছি। বিভাগের শিক্ষকরা আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আজকের দিনটি আমাদের নতুন করে পথ চলতে শেখাবে। আমাদের জন্য এতো সুন্দর একটা দিনের আয়োজনের জন্য আমার সিনিয়র ভাই এবং আপুদেরকে প্রতি কৃতজ্ঞতা।

আরেক শিক্ষার্থী আল আবি রায়হান বলেন, আজ খুবই আনন্দের একটি দিন। আমরা একঝাঁক স্বপ্ন নিয়ে আমাদের এইচএসসির পরে অ্যাডমিশন যাত্রা শুরু করেছিলাম। আজ আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের ডিপার্টমেন্টে এসেছি। এটা আল্লাহর অশেষ রহমত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই আমাদের কোর্স কারিকুলাম দিয়েছে। এজন্য ডিপার্টমেন্টের সকলকে ধন্যবাদ জানাই।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, “একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে পড়া আরম্ভ করতে বলা হয়েছে। পড় তোমার প্রভুর নামে, জানো, শেখো।আজকে যে আমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এসেছি, এটিও একটা জানার জন্য এসেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এটি সবার মনের মধ্যে প্রশ্ন জাগে। তোমার আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সেরা জীব মানুষ হিসেবে। মানুষের কিছু দায়-দায়িত্ব, কাজকর্ম রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা গ্রহণ করা।”

তবে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ে এখনো ৪৩টি আসন ফাঁকা রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৪৪৭টি। এর মধ্যে ২ হাজার ৪০৪ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ৪৩টি আসন ফাঁকা আছে। তবে ফাঁকা আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ রেজিস্ট্রার শহীদুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে ইতোমধ্যে মাইকিং করে র‌্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “র‌্যাগিং বিরোধী প্রচারে আমরা বেশ কিছু কাজ হতে নিয়েছি। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। র‌্যাগিং এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভেড়ামারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Next Post

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে ইবি প্রশাসন

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে ইবি প্রশাসন

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে ইবি প্রশাসন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist