Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ইবি ছাত্রলীগ নেতা আটক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 31 October, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
ইবি ছাত্রলীগ নেতা আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি : ঢাকার মগবাজার রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতিকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনকারীদের ‘ছাড়বান্নানে’ হুঁশিয়ারি দেওয়া
নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম রয়েছেন। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল মগবাজার রেলগেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়। এসময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন তিনি আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেন। এছাড়া ১৪ জুলাই রাতে ‘রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘দেখে নিব’ ও ‘ ছাড়বান্নানে’ হুমকিও দেন তিনি। ক্যাম্পাসে নারীদের উত্যক্ত করা, গণরুমের শিক্ষার্থীদের নির্যাতনসহ একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত মেজবাহ জুলাই আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এক ভিডিও বার্তায় বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের রাজাকার পরিচয় দিয়ে চিল্লাচিল্লি করেছে তাদের কপাল ভালো যে আমি সেখানে ছিলাম না। আমার ছাত্রত্ব যাক বা জীবন যাক কিছু যায় আসে না। কিন্তু এরপরে এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা নিজেকে রাজাকার দাবি করবে, তাদেরকে আমি ছাড়বান্নানে। হয় আমার জীবন থাকবে, না হয় এই রাজাকারদের আমি উৎখাত করবই। এই রাজাকারের বাচ্চাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই।আজকে আমি ছিলাম না বলে বেঁচে গেছিস। আয়, রাজাকারের বাচ্চারা সামনে আয়, তোদের আমি দেখে নেব।”

এদিকে গ্রেফতারের ঘটনাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে নিন্দা জানিয়েছে নিষিদ্ধ সংগঠনটি। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে ‘দখলদার বাহিনী’ কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।”

বিবৃতিতে গ্রেফতারের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে মেজবাহুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানায় তারা। বিবৃতির শেষে লেখা হয় ‘#YunusMustGo’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান’

Next Post

কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিটিভি’র শ্যুটিং

Related Posts

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শিক্ষা

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Next Post
কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিটিভি’র শ্যুটিং

কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিটিভি'র শ্যুটিং

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist