নাজমুল হাসান : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ব্লক রেট অভিযান শুরু করেছে ইবি থানা পুলিশ।
গত ১২ জানুয়ারি সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযান শুরু হয় ইবি থানার অন্তর্গত হরিনায়নপুর ইউনিয়ন এলাকায়।
অভিযান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, ইবি থানা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। এর মধ্যে রয়েছে সাজা ওয়ারেন্ট, জিআর ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্ট এবং নিয়মিত মামলার পলাতক আসামিরা।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান, ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইবি থানা অঞ্চলের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই নিয়মিত এই ব্লক রেট অভিযান অব্যাহত থাকবে।
ওসি মোঃ মাসুদ রানা বলেন,“ইবি থানা এলাকায় যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণে আনতেই আমাদের এই অভিযান। অপরাধীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
তিনি আরও জানান, থানা এলাকায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলছে। কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন আটক করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।
এই ব্লক রেট অভিযানটি ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা–এর নেতৃত্বে তার সঙ্গীয় পুলিশ ফোর্সের সমন্বয়ে পরিচালিত হয়। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রিন্ট করুন








Discussion about this post