ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজিজুল হক।
বিদায়ী সভাপতি ইব্রাহিম খলিলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হেলালউজ্জামান, কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারী অধ্যাপক মোঃ সিরাজুল হক।
এসসময় বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন সাধু, লাইফ মেম্বার অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সৈয়দ এম.এ রেজা, মোঃ জাহিদ হাসান, গাজী গোলাম মোস্তফা বাচ্চু, এ্যাড: মুন্সি তৌহিদুর রহমান। শোক প্রস্তাব উত্থাপন করেন নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান। দোয়া ও মোনাজাত করেন মডেল মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহাবুবুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম। গজল পরিবেশন করেন ক্বারী মফিজুর রহমান।
প্রিন্ট করুন










Discussion about this post