Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

উলাশীর ‘জিয়ার খাল’ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 13 April, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
উলাশীর ‘জিয়ার খাল’ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মশিউর রহমান কাজল,বেনাপোল:
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক উলাশীর ‘জিয়ার খাল’ খনন কর্মসূচিতে সেদিন যারা অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই আজও বেঁচে আছেন।
আগামী ২৭এপ্রিল তাঁরা তাঁরই উত্তরসূরি তারেক রহমানের সঙ্গে পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (১১ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে খাল পুনঃখনন কাজ ও উদ্বোধন স্থল পরিদর্শনে এসে স্থানীয় জনতা ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পরিদর্শনকালে তিনি খনন কাজের অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। পাশাপাশি খনন কাজের মান বজায় রাখা, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রকল্পটির কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষকসহ সাধারণ মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ‘জিয়ার খাল’ পুনঃখনন কর্মসূচিকে ঘিরে এলাকায় নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে যাওয়া উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননে নতুন গতি এসেছে। প্রতিমন্ত্রী সরেজমিনে কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সময়মতো কাজ শেষ করার নির্দেশ দেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এ্যাড, সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ স্থানীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তথ্যানুসন্ধানে জানা যায়,১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে উলাশী-যদুনাথপুর খাল খননের সূচনা করেন।স্বেচ্ছাশ্রমভিত্তিকএ উদ্যোগে হাজারো মানুষ অংশ নেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি মাত্র ছয় মাসে সম্পন্ন হয়ে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর ফলে উত্তর শার্শার পাঁচটি বড় বিলের পানি নিষ্কাশন সহজ হয় এবং প্রায় ২২ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসে।
তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটি আবারও ভরাট হয়ে পড়ে।

শুষ্ক মৌসুমে পানিশূন্যতা এবং বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল এলাকাবাসী।তাই খালটি পুনঃ খননের দাবি ছিল দীর্ঘদিনের।

স্থানীয়দের আশা, পুনঃখনন কাজ শেষ হলে কৃষি, সেচ ওপানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এলাকায় নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের চাষ বিষয়ক প্রশিক্ষণ

Next Post

সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাট, প্রতিবাদে সমাবেশ

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাট, প্রতিবাদে সমাবেশ

সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাট, প্রতিবাদে সমাবেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist