জেলার লালমনিরহাট দুই আসনে মন্ত্রী ও মন্ত্রীর আপন ছোটভাই আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
দুই ভাই মনোনয়ন পত্রের আবেদন সংগ্রহে ঢাকায় অবস্থান করছেন। এই নিয়ে লালমনিহাটে টক অফ দ্যা টাউনে পরিণিত হয়েছে। লালমনিরহাট দুই আসন আদিতমারী – কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ।
এই আসনে ১৪ ও ১৮ সালে এমপি নির্বাচিত হয় নুরুজ্জামান আহম্মেদ। তিনি এমপি হয়ে ১৪ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দাযিত্ব পান। দ্বিতীয় বার নির্বাচিত হয়ে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রীত্ব পেয়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে। যাহা পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা হয়। তার এপিএসের স্ত্রীর প্রাইভেট কার হতে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়। যাহা এলাকায় ব্যাপক সমালোচনার জন্য দেয়। এছাড়াও আদিতমারী কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের ও উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে মন্ত্রীর একক সিদ্ধান্তে হয়েছে। এই নিয়ে স্থানীয় নেতা কর্মীরা প্রকাশ্য বিরোধীতা করে সভাসমাবেশ করেছে। ভেলাবাড়িতে ইউনিয়ন সম্মেলন চলাকালে মন্ত্রীর সামনে চেয়ার ছুঁড়েমারার ঘটনাও ঘটেছে। যাহা নানা সমালোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আদিতমারী – কালীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে। এই অবস্থায় ঐক্যবদ্ধভাবে সকল কে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রীর আপন ছোট ভাই কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তার উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইতোমধ্যে ১৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বুক কর্নার, শেখ রাসেল পার্ক নির্মাণ করেছেন। কালীগঞ্জ – আদিতমারীতে জনশ্রুতি রয়েছে যে, মাহবুবুজামান আহম্মেদের জনপ্রিয়তায় নুরুজামান আহম্মেদ এমপি নির্বাচিত হয়ে ছিলেন। দুই ভাইয়ের মধ্যে ছিল দারুণ মিল। বড়ভাই নুরুজামান আহম্মেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলতে সর্বদা সহায়তা করতেন। মন্ত্রীর হয়ে এলাকায় ব্যাপক সহায়তা করেছেন। বিশেষ করে করোনাকালীণ মন্ত্রী যখন এলাকায় ছিলেন না। তখন ছোটভাই মাহবুবুজ্জামান আহম্মেদ জনতার পাশে খাদ্য, অর্থ ও ঔষধ সহায়তা দিয়ে দিনরাত সেবা করেছেন। যার কারনে এখন এলাকায় মন্ত্রীর চেয়ে তার ছোটভাই উপজেলা চেয়ারম্যানের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। মাহবুবুজ্জামান আহম্মেদ দীর্ঘদিন ধরে জেলা আওয়ামীলীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। স্ত্রী সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি। পিতা হিসেবে তিনি সফল তার বড়পুত্র সাকিব মাহবুব এলএলবি অনার্স সাউথ ওয়েলস (ইউ কে) তে অধ্যায়নরত। সিটি ইউনির্ভারসিটি অফ লন্ডনে ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছে। মন্ত্রীর পরিবার রাজনৈতিক পরিবার। তার বাবা প্রয়াত আলহাজ্ব করিম উদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধেও সংগঠক। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য ছিলেন। ১৯৮৫ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক। তরুন নেতা আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২০০২ সালে বিএনপি জামাতের বর্বও হত্যাকান্ডের শিকার বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ প্রয়াত সামছুল ইসলাম সুরুজের পুত্র ফারুক ইমরুল কায়েস ( প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্যপুত্র) ।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন





Discussion about this post