নিজস্ব প্রতিবেদক : ইফতিয়ার হোসেন আতিক। বয়স ১৪। কুষ্টিয়ার কুমারখালী থানাধীন তেবাড়ীয়া গ্রামের রেফাজুল করিম লাল্টুর ছেলে আতিক। সে ৭ম শ্রেণীতে অধ্যায়নরত। গত ১৬ নভেম্বর আনুমানিক বেলা সাড়ে ১১টার সময় কুমারখালী বাজারে কাগজ ক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হয় আতিক। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি সে। সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলাতে পারেনি তার পরিবার। তারপরের দিন ১৭ নভেম্বর শিশু আতিকের পিতা কুমারখালী থানায় তার ছেলে নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। কিন্তু নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও আতিকের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় আতিকের পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট ও কালো জ্যাকেট। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল লম্বা, গায়ের রং ফর্সা। কেউ যদি নিখোঁজ আতিকের সন্ধান জেনে থাকেন তাহলে আতিকের পিতার ০১৮৬১-৫১৭৫৫১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
প্রিন্ট করুন







Discussion about this post