Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

করোনা হাসপাতালে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল

সাইফুল by সাইফুল
Sunday, 1 August, 2021.
in স্থানীয় খবর
0
করোনা হাসপাতালে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩০ টি হাই ফ্লো নাজাল ক্যানুলার মধ্যে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল হয়ে গেছে। গত কয়েক দিন ধরে এগুলো নষ্ট হয়ে পড়ে থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় এগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। এদিকে হাই ফ্লো নাজাল ক্যানুলা বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ভোগান্তি পৌঁহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে সরকারিভাবে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা ছিল ১৪টি। হাসপাতালে রোগী ভর্তির চাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই যন্ত্রের প্রয়োজন আরও বেড়ে যায়। এ অবস্থায় জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সহৃদয়বান ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে আরও ২০টি যন্ত্র বিভিন্ন সময়ে হাসপাতালে কর্তৃপক্ষকে অনুদান প্রদান করেন। সব মিলিয়ে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৪ টি। এর মধ্যে ৩০টি যন্ত্র রোগীদের জন্য ব্যবহার হলেও বাকি চারটি স্থাপন করা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো ব্যবহার করতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ১২টি নষ্ট হয়ে যায়। এদিকে করোনা ডেডিকেটেড এই হাসপাতালে গত কিছুদিন ধরে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যাও।
শনিবার সকাল ৮ টা পর্যন্ত এই হাসপাতালে ১৭৭ জন করোনা পজিটিভ ও ৭৭ জন করোনার উপসর্গ মিলিয়ে মোট রোগীর সংখ্যা ছিল ২২৪ জন। এ অবস্থায় ১২ টি বিকল হয়ে পড়ায় বর্তমানে হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা সচল রয়েছে ১৮টি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, হাসপাতালের পক্ষ থেকে ইতোমধ্যেই বিকল হয়ে পড়া হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নষ্ট হওয়া যন্ত্রগুলোর মধ্যে সরকারিভাবে পাওয়া মাত্র তিনটি। বাকিগুলো সব বেসরকারি উদ্যোগে পাওয়া। সরকারিগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর মেরামতের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কেননা এগুলো মেরামত করতে হলে অন্তত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে। তবে মেরামতের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের র্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল বারী বাপ্পি সহযোগিতা করে আসছেন।
জানতে চাওয়া হলে ডা: নাসিমুল বারী বাপ্পি জানান, ইতোমধ্যেই বিকল হয়ে যাওয়া যন্ত্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন টেকনিশিয়ানকে যন্ত্রগুলো দেখানো হয়েছে। যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান হাসপাতালকে এই যন্ত্রগুলো প্রদান করেছিল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য তাঁদের সাথে যোগাযোগ করা হয়েছে। এরই মধ্যে একজন সহৃদয়বান ব্যক্তি এগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান দিতে রাজি হয়েছেন বলেও জানান তিনি। তবে এগুলো কবে নাগাদ সচল করা সম্ভব হবে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না।

Tags: ক্যানুলা বিকল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভিশন ও ওয়াল্টন শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

Next Post

দৌলতপুরে লকডাউনে পশুর হাট বন্ধ করেছেন ইউএনও

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
দৌলতপুরে লকডাউনে পশুর হাট বন্ধ করেছেন ইউএনও

দৌলতপুরে লকডাউনে পশুর হাট বন্ধ করেছেন ইউএনও

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist