Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলিতে এক ঘন্টায় দখলমুক্ত রাস্তা,সাংবাদিককে হুমকি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 27 April, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলিতে এক ঘন্টায় দখলমুক্ত রাস্তা,সাংবাদিককে হুমকি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় বিন হাবিব বিডি লিমিটেড (এলপি গ্যাস ফ্যাক্টরি) কতৃক দখল করা রাস্তাটি এক ঘন্টায় দখলমুক্ত করেছেন কর্ণফুলি উপজেলা প্রশাসন।

জানা যায়, গত কয়েকদিন আগে চরলক্ষ্যার মৌলভীবাজার এলাকায় সিরাজুল হক নামক রাস্তাটি টিন দিয়ে রাতারাতি দখলে করে নিয়েছিলেন বিন হাবিব নামক এলপি গ্যাস কোম্পানী।

স্থানীয়দের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর তাৎক্ষণিক নির্দেশ পেয়ে রাস্তাটি দখলমুক্ত করতে। অন্যতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

লিখিত অভিযোগকারীরা ছিলেন- চরলক্ষ্যা ও ইছানগর এলাকার মো. মহিউদ্দিন, মো. রহিম, জব্বার, আরিফ সুমন, আবছার, একরাম, মো. জুবায়ের, আবদুস সালাম, আজহার, আকিব, আবদুল কাদের, জহুর আহমদ, সবুর ও করিম।

এরপূর্বে রাস্তাটি রাতারাতি জোরপূর্বক বিন হাবিব দখলে নেওয়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় লোকজন সোশ্যাল মিডিয়া ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। যা চরপাথরঘাটার ফেসবুক জুড়ে ভাইরাল হয়।

এলাকাবাসীরা জানান, ঈদের দিন রাতে বিন হাবিব বিডি লিমিটেড সাধারণ মানুষের চলাচলের রাস্তাটি (সিরাজুল হক) টিন দিয়ে ঘেরাও করে দখলে নেন। পরে লোকজন বিষয়টি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলে প্রশাসন এসে রাস্তাটি দখলমুক্ত করেন। এতে এলাকাবাসীরা ইউএনও মো. মামুনুর রশীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরমধ্যে তথ্য পাওয়া যায়, বিন হাবিব বিডি লিমিটেডের পক্ষে অবস্থান নিয়ে উপজেলা প্রশাসনে তদবির করতে যান উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে প্রবেশ করে কিছু কাগজপত্র দেখিয়ে নাম উল্লেখ করে এক সাংবাদিককে মেরে ফেলার হুমকি প্রদান করেন। পাশাপাশি তিনি নির্বাহী কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রীর নাম ভাঙিয়ে তদবির করতেও শোনা যায়। যা ওই সময় ইউএনও’র রুমে বসা একাধিক সাংবাদিকদের ফোনে কথাবার্তা গুলো রেকর্ড হয়েছে।

তদবিরকারী নুর মোহাম্মদ বিন হাবিব কোম্পানির কোন দায়িত্বে রয়েছেন কিনা সেটা জানতে বিন হাবিব লিমিটেড বিডির ডিএমডি মোহাম্মদ ওমর ফারুক কে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায় নি।

তবে এ ব্যাপারে ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, রাস্তা দখলের বিষয়টি আমাদের নজরে আসলে তাৎক্ষণিক বিন হাবিবকে নির্দেশ দেওয়া হয় সরকারি রাস্তা থেকে টিনের দেয়াল সরিয়ে নেওয়ার। জানানো হয়, না হয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে শুনেছি সাধারণ মানুষের চলাচলের রাস্তা তাঁরা দখলমুক্ত করেছেন। আর সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি তিনি আমার রুমেই দিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: সাংবাদিককে হুমকি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে মারধর, দোকান বন্ধ রেখে প্রতিবাদ

Next Post

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস কাল

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস কাল

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস কাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist