Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত অভিযোগে সংবাদ সম্মেলন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 24 January, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত অভিযোগে সংবাদ সম্মেলন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, , কলাপাড়া:  পটুয়াখালীর কলাপাড়ায়  নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিয়োগ প্রার্থী পাঁচ সদস্য। বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সিআইপি মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ প্রার্থী মোসা. সোনিয়া বেগম তার লিখিত বক্তব্যে বলেন, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক,আয়া ও পরিচ্ছন্নতা কর্মী এই তিনটি পদে নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়।

এ বিঞ্জপ্তির পর তারা আবেদন করেন। এনিয়োগ পরীক্ষা হবার কথা ছিলো গত বছরের ১৭ ফেব্রুয়ারি। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাম হোসেন প্রতি পদের জন্য তিন থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। প্রার্থীরা এ টাকা না দেয়ায় প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন। ফলে কিছু পরীক্ষার্থী নিয়োগ পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুনঃরায় গত ২১ অক্টোবর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারন করা হয়।

পরীক্ষার এক দিন আগে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের জন প্রতি পাঁচ লক্ষ টাকা দাবি করেন। ওই সময় সোনিয়া বেগম চার লক্ষ টাকা দিলেও তাকে নিয়োগ দেয়নি। নিয়োগ দেয়া হয়েছে সভাপতি মো. বশির আহম্মেদ ও প্রধান শিক্ষক মো. আলাম হোসেনের মনোনীত প্রার্থীদের। পরে তাকে ঘুষের তিন লক্ষ টাকা ফেরত দিলেও বাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেয়নি।   

অপরদিকে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গন্যে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা’র নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো.কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মো.আলম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক  মো.আক্তার হোসেন (৪৫), মো.শাহিন হাওলাদার (৪২), মো.হাসান (৪০), মো.সাইদুর রহমান (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামীরা তাহাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়া বাদীর অগোচরে বিগত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরীকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামীরা অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, আয়া, পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন। 

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৪,২০২৪//

Tags: কলাপাড়ায় সংবাদ সম্মেলন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভটভটির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Next Post

কুষ্টিয়া সুগার মিল রক্ষা কমিটির মতবিনিময় সভা

Related Posts

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য
শিক্ষা

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পায়নে উদ্যোগ নিতে হবে: ইবি উপাচার্য

Next Post
কুষ্টিয়া সুগার মিল রক্ষা কমিটির মতবিনিময় সভা

কুষ্টিয়া সুগার মিল রক্ষা কমিটির মতবিনিময় সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist