গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে প্রাথমিক বিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি দেখিয়ে স্কুল পরিচালনা কমিটির নির্বাচনে অবৈধ ভোটার হওয়ার অভিযোগ পাওয়া গেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
এমনকি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন ওই অভিভাবক নিজাম উদ্দিন। এমন ঘটনা ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রহিম উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্র রাইয়ান উদ্দিন নিহান। মাদ্রাসার শিক্ষার্থীদের হাজিরা খাতায় রয়েছে তার নিয়মিত উপস্থিতি। অথচ ওই ছাত্রকে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তি দেখানো হয়েছে। রয়েছে হাজিরা খাতায় উপস্থিতি। এমনকি হাজিরা খাতায় অন্য এক শিক্ষার্থীর নামের উপর ফ্লুড লাগিয়ে শিক্ষার্থী নিহানের নাম লেখা হয়েছে।
একজন ছাত্র একই সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে উপস্থিত থাকাতে পারে, এ বিষয়ে জানতে শিক্ষার্থীর বাবা নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি । এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস খান কোন কথা বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান, আগামী ৩০ জুন রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন।
হাসনাপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা প্রধান মাওলানা আল আমিন বলেন, নিহান আমার মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগে অন্য একটি মাদ্রাসায় পড়তো।
রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম বজলুল করিম জানান, নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি। অবৈধ ভাবে ভোটার হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post