Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেফতার ২

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 10 March, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেফতার ২
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙ্গে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে প্রতিশোধ নিতে তার বসতঘর পুড়িয়ে দেয় শাহাদাত (২২) এবং মাহফুজ (২১) নামের দুই যুবক। এসময় তারা কাফির বাড়ি পোড়ানোর ভিডিও কনটেন্টও তৈরি করে।

রবিবার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০মার্চ) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তথ্য, উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায়, বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে এবং মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে সনাক্ত করে। তাদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম তাদের গ্রেফতার করে। মোঃ শাহাদাত হাওলাদার (২২), বরগুনার আমতলী ইউনিয়নের সেকান্দাখালী, ০৮ নং ওয়ার্ডের মোঃ নসা হাওলাদারের ছেলে এবং মোঃ মাহফুজ মোল্লা (২১) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মোঃ হিরণ মোল্লার ছেলে। তারা বরিশালের একটি কলেজে অনার্সের ছাত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। পুলিশ সুপার আরো বলেন, গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্ত মোঃ শাহাদাত হাওলাদার (২২) ও মোঃ মাহফুজ মোল্লা বরিশাল থেকে রাত ৮ টার দিকে বাস যোগে বরগুনার আমতলি এলাকায় বান্দুরা স্ট্যান্ডে আসে। সেখান থেকে তাদের পরিচিত একটি দোকান থেকে ৫০০ টাকার ডিজেল কিনে ভাড়া করা একটি মোটর সাইকেলে কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় গিয়ে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়। পরে সুবিধামত সময়ে রাতের আধারে কাফিদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালে, কাঠে ও টিনের বিভিন্ন জায়গায় ডিজেল ছিটিয়ে দেয়। কেউ যাতে তাদের ধরতে না পারে এজন্য বাড়ির পিছনের দরজা দড়ি দিয়ে বেধে রাখে। আসামী শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারন করে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে, ঐদিন সকালেই বাসযোগে বরিশাল চলে যায়।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোন ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামি গ্রেফতার হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাফি।

প্রসংগত গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঐ সময় উক্ত ঘরে বসবাসরত নুরুজ্জামান কাফির বাবা, মা, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে বের হয়ে গিয়ে দ্রুত তারা ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরদিন মোঃ নুরুজ্জামান কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় ০১ টি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬/৫৫।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে লাইসেন্সবিহীন অটো ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

Next Post

সাপাহারে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

Related Posts

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় খবর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
সাপাহারে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

সাপাহারে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist