সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ।
এ ছাড়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া বন্ধ, মানবপাচার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও গুজব প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post