শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ জুলাই রাতে জেলা শহরের এনসিপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা যুবশক্তির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে। তরুণদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবশক্তিকে সক্রিয় ভূমিকা পালনে কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post