Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মনিপুর উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 12 July, 2026.
in জাতীয় খবর, শিক্ষা
Reading Time: 1 min read
0
মনিপুর উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ৪ দিনব্যাপী ‘বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। রূপনগর কলেজ ক্যাম্পাসে গত ২০ জুন শুরু হওয়া এ কর্মশালার সমাপনী অধিবেশন শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর কার্যকর ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি মো. হামিদুল হক মানিক।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “শিক্ষকদের উপযুক্ত ও আধুনিক প্রশিক্ষণ ছাড়া টেকসই শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষকদের মধ্যে ডেডিকেশন বা উৎসর্গীকৃত মনোভাব হারিয়ে গেলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী হয়। শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হতে পারবে না।”

তিনি বলেন, শিক্ষার উৎকর্ষ সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। একই সঙ্গে স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, কিছু অসাধু ঠিকাদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিম্নমানের খাবার সরবরাহ করছে, যারা মানবতার শত্রু। তিনি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সঠিক পরিচালনা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “বিদ্যালয়ের যেকোনো চলমান সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। অতীতেও আমি এই প্রতিষ্ঠানের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

তিনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিদিন শ্রেণিকক্ষে অন্তত ৫ মিনিট বিশেষ পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ক্রীড়া উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করতে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ১ লাখ টাকা করে ভাতা প্রদান করছেন এবং চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ সময় গাজীপুরের স্থানীয় সংসদ সদস্যও প্রতিষ্ঠানের উন্নয়ন ও অখণ্ডতা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষকদের মঙ্গল কামনা করেন।

পূর্ববর্তী কমিটির দুর্নীতির অভিযোগ ও বর্তমান সংকট নিয়ে উদ্বেগ

সভাপতির বক্তব্যে বিশেষ কমিটির সভাপতি মো. হামিদুল হক মানিক এবং কমিটির অন্যান্য সদস্য (শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি) প্রতিষ্ঠানের বর্তমান কিছু জটিলতা ও প্রশাসনিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সভাপতি বলেন, “আমাদের বর্তমান কমিটির বয়স মাত্র দুই মাস। বিগত কামাল মজুমদার এবং ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া কমিটির দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ভার অন্যায়ভাবে বর্তমান কমিটির ওপর চাপানোর চেষ্টা চলছে।”

তিনি অভিযোগ করেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) নিয়মনীতি অনুসরণ না করে প্রতিবেদনটি সরাসরি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং বর্তমান কমিটিকে আত্মপক্ষ সমর্থন বা জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তার দাবি, প্রতিবেদনের ৯০ শতাংশ তথ্য ভুল ও বানোয়াট এবং বাকি বিষয়গুলো বিদ্যালয়ের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমের অংশ।

তিনি মিথ্যা প্রতিবেদনের দায় এবং পূর্ববর্তী কমিটির দুর্নীতির বোঝা থেকে বর্তমান কমিটিকে মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, একাডেমিক সাফল্যের দিক থেকে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এখনো দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। জিপিএ অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বর্তমানে দেশে ১ থেকে ৩ নম্বরের মধ্যে অবস্থান করছে। এ বছর পঞ্চম শ্রেণির মোট ৩৮২টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটি একাই ৩৫৮টি বৃত্তি অর্জন করেছে।

বক্তারা আরও অভিযোগ করেন, চমৎকার প্রশাসনিক ও একাডেমিক রেকর্ড থাকা সত্ত্বেও কোনো যৌক্তিক কারণ ছাড়াই প্রতিষ্ঠানের পাঁচটি ক্যাম্পাসে পাঁচজন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে পদায়ন করা হয়েছে। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি, সন্দেহ এবং চেইন অব কমান্ডে জটিলতা তৈরি হয়েছে।

তারা অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তারা মূল প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা না রেখে ব্যক্তিস্বার্থে প্রতিষ্ঠানটিকে পাঁচটি আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠানে বিভক্ত করে নিজেরা প্রতিষ্ঠান প্রধান হওয়ার চেষ্টা করছেন। সভাপতি এ ধরনের উদ্যোগ প্রতিহত করে প্রতিষ্ঠানের ঐতিহ্য ও অখণ্ডতা বজায় রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল আলম। অতিথিদের স্বাগত জানিয়ে অভ্যর্থনা সংগীত পরিবেশন করে অদ্বৈত ও তার দল। বিশেষ কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

কর্মশালায় শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও সৃজনশীলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী শিক্ষক মামুন হোসেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: উচ্চকর্মশালাপ্রশিক্ষণবিদ্যালয়মনিপুরসমাপ্ত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

Next Post

কুড়িগ্রামে এনসিপির যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন

Related Posts

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
কুড়িগ্রামে এনসিপির যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে এনসিপির যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist