Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুড়িগ্রাম এক্সপ্রেসে নিত্য শিডিউল বিপর্যয়

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 20 August, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুড়িগ্রাম এক্সপ্রেসে নিত্য শিডিউল বিপর্যয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসই এখন যাত্রীদের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিদিন গড়ে এক থেকে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করছে ট্রেনটি। চলতি আগস্ট মাসে একদিন বিলম্বের সময় প্রায় নয় ঘণ্টায় পৌঁছায়। সর্বশেষ ১৮ আগস্টও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন কুড়িগ্রাম থেকে ছেড়ে যায়।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই বাধ্য হচ্ছেন সড়কপথ বেছে নিতে। ফলে রেলসেবার ওপর যাত্রীদের আস্থাও কমে যাচ্ছে।

কুড়িগ্রাম রেলস্টেশনের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম এক্সপ্রেসের নির্ধারিত আগমনের সময় ভোর ৫টা ১০ মিনিট এবং ঢাকার উদ্দেশে ছাড়ার সময় সকাল ৭টা ১০ মিনিট। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্ধারিত সময়ে ট্রেনটির আসা-যাওয়া ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে।

গত ২৪ জুলাই ট্রেনটি কুড়িগ্রামে পৌঁছায় সকাল ৯টায় এবং ঢাকার উদ্দেশে ছাড়ে সকাল ১০টা ১০ মিনিটে। পরদিন ৪০ মিনিট বিলম্বে ছাড়ে। ২৬ জুলাই সকাল ৭টা ১০ মিনিটে পৌঁছে ছাড়ে ৮টা ৫ মিনিটে। ২৭ জুলাই পৌঁছায় ৬টা ৩৫ মিনিটে, ছাড়ে সকাল ৮টায়। ৩০ জুলাই ট্রেনটি সকাল ৭টা ৫৫ মিনিটে এসে ৮টা ৫৫ মিনিটে ছাড়ে।

৩১ জুলাই পরিস্থিতি আরও জটিল হয়। ঢাকা থেকে আসা ট্রেনটি রংপুরে বিলম্বে পৌঁছানোর কারণে কুড়িগ্রাম থেকে শাটল ট্রেন পাঠানো হয়। পরে সেটি ঢাকা থেকে আসা যাত্রীদের নিয়ে সকাল ১১টার দিকে কুড়িগ্রামে ফেরে। এতে যাত্রীদের প্রায় চার ঘণ্টা বিলম্বের মুখে পড়তে হয়।

এর পরদিন ১ আগস্ট ঘটে আরও বড় বিপত্তি। কুড়িগ্রাম এক্সপ্রেস পার্বতীপুর পর্যন্ত পৌঁছাতে পারলেও আর কুড়িগ্রাম যেতে পারেনি। যাত্রীদের আনতে সকাল ৯টায় কুড়িগ্রাম থেকে শাটল ট্রেন পাঠানো হয়। পরে ঢাকা থেকে আসা যাত্রীদের নিয়ে বিকেল ৪টার দিকে ট্রেনটি কুড়িগ্রামে ফেরে। এতে প্রায় নয় ঘণ্টা বিলম্বের শিকার হন যাত্রীরা।

একই চিত্র রংপুর এক্সপ্রেসের ক্ষেত্রেও। ১৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়সূচি পর্যালোচনায় দেখা যায়, শাটল ট্রেন মাত্র চার দিন নির্ধারিত সময়ে চলেছে। অন্য দিনগুলোতে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। ১৮ আগস্ট সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও শাটল ট্রেনটি রংপুরের উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৯টায়।

রেলওয়ে সূত্র বলছে, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেসে ব্যবহৃত মিটারগেজ ইঞ্জিনগুলোর সক্ষমতা কমে যাওয়াই শিডিউল বিপর্যয়ের অন্যতম কারণ। পুরোনো ইঞ্জিনের গতি কমে যাওয়া, পথে বিকল হওয়া এবং একটি ট্রিপে বিলম্ব হলে পরবর্তী ট্রিপগুলোতেও তার প্রভাব পড়ছে।

এ ছাড়া ঢাকা-কুড়িগ্রাম পথে একাধিক স্টেশনে যাত্রাবিরতি, ক্রসিং, যাত্রী ওঠানামা, কোচ পরিষ্কার ও জ্বালানি সংগ্রহের মতো কাজেও সময় বাড়ছে। মিটারগেজ ট্রেনের সঙ্গে ব্রডগেজ ট্রেনের ক্রসিং এবং একক লাইনের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

ঢাকাগামী এক যাত্রী হুমায়ুন কবির সূর্যের অভিজ্ঞতা আরও দুর্ভোগের চিত্র তুলে ধরে। ৩১ জুলাই রাতে কমলাপুর থেকে ট্রেনটি দুই ঘণ্টার বেশি দেরিতে ছাড়ার পর বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। পরে ফুলবাড়ির আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। পার্বতীপুরে পৌঁছানোর পর জানানো হয়, ট্রেনটি আর কুড়িগ্রাম যাবে না। শেষ পর্যন্ত শাটল ট্রেনের অপেক্ষা না করে সড়কপথে কুড়িগ্রাম ফেরেন তিনি। তাঁর ভাষায়, “কুড়িগ্রাম এক্সপ্রেস এখন ভোগান্তির আরেক নাম।”

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজু সরকার বলেন, নিয়মিত ঢাকা-কুড়িগ্রাম যাতায়াত করতে হয় তাঁকে। কিন্তু ট্রেনের সময়সূচি ঠিক না থাকায় অনেক সময় শুক্রবারের ক্লাসেও অংশ নিতে পারেন না।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ আন্দোলন গণকমিটির সমন্বয়ক মো. নাহিদ হাসান পুরোনো ইঞ্জিনের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে পুরোনো ইঞ্জিন ব্যবহারের কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। পাশাপাশি শাটল ট্রেন দিয়ে রংপুর বা পার্বতীপুর পর্যন্ত যাত্রী পরিবহনও স্থায়ী সমাধান নয়।

তবে বাসমালিকদের সঙ্গে রেলওয়ের কোনো ধরনের আঁতাতের অভিযোগ নাকচ করেছেন কুড়িগ্রাম রেলস্টেশনের ইনচার্জ কনিকা আক্তার। তাঁর দাবি, ইঞ্জিনসংকটই মূলত সময়সূচি বিপর্যয়ের কারণ।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ধীমান ভৌমিক জানান, কুড়িগ্রাম, লালমনিরহাট, বুড়িমারী ও রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন ঢাকা থেকে সরবরাহ করা হয়। রেলওয়ের পূর্বাঞ্চলে একসময় ব্যবহারযোগ্য ইঞ্জিন ছিল ১২০টি, বর্তমানে রয়েছে প্রায় ৭০টি। ইঞ্জিনের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি মিটারগেজ লাইনে ব্রডগেজ ট্রেনের সঙ্গে ক্রসিং ও একক লাইনের সীমাবদ্ধতাও বিলম্বের কারণ।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফেরদৌসও ইঞ্জিনের স্বল্পতা ও সক্ষমতার সীমাবদ্ধতাকে শিডিউল বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, নতুন ইঞ্জিন সরবরাহ করা গেলে পরিস্থিতির উন্নতি হবে। তবে কবে নাগাদ কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেসের জন্য নতুন ইঞ্জিন বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।

কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশার ফসল হিসেবে চালু হওয়া আন্তনগর ট্রেনটি এখন নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা দিতে না পারায় হতাশা বাড়ছে। যাত্রীদের দাবি, পুরোনো ইঞ্জিনের পরিবর্তে দ্রুত নতুন ইঞ্জিন সংযোজন, নির্ধারিত সময়ে ট্রেন পরিচালনা এবং বিকল্প শাটলনির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধান করা হোক।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।

Tags: এক্সপ্রেসকুড়িগ্রামবিপর্যয়শিডিউল
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি, নওগাঁয় চাঞ্চল্য

Next Post

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist