জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্যচাষ প্রদর্শনীর মাছ চাষিদের এ উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে মাছ চাষের উপকরণ বিতরণ করেন, জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি)কুমারখালী, নাভিদ সারোয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সহ সুফলভোগী মাছ চাষিগণ।
উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৪জন মৎস্যচাষীর মাঝে চারটি প্যাকেজের প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post