Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুয়াকাটায় জামায়াত এমপির হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 28 October, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুয়াকাটায় জামায়াত এমপির হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে দিল প্রশাসন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় জামায়াত এমপি মাসুদ সাঈদীর আলোচিত তারকামাণের হোটেল ‘ইস্তানবুল’ এর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বিকেলে কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ইস্তানবুলের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এসময় একটি নিষেধাজ্ঞার ব্যানার টানিয়ে দেয়া হয়।

ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট জমি কেনার পূর্বে জেলা প্রশাসক, পটুয়াখালী এর অনুমতি এবং স্থাপনা নির্মাণের পূর্বে বিভাগীয় কমিশনার, বরিশাল এর অনুমতি নেননি। এছাড়া ইস্তানবুল হোটেল এন্ড রির্সোট লি: এর নামীয় জমির নামজারী নেই এবং Kuakata Tourism Center (KTC) Master plan -২০২৪ এ বিআরএস Land Zone ম্যাপে বিআরএস কুয়াকাটা মৌজার বিআরএস ৪১১৯, ৪১২১, ৪১৩৯, ৪১৩৯ দাগ Propossed Railway Line Proposed Rail Station Zone এ অবস্থিত বিধায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রশাসন সূত্র জানায়।

কুয়াকাটা পৌর এলাকার মুসল্লীয়াবাদ গ্রাম সংলগ্ন এলাকায় মরহুম দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র, পিরোজপুর-১ আসনের জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে তারকামাণের হোটেল ‘ইস্তানবুল’ প্রকল্পের নির্মাণ কাজ চলছিল। এছাড়া নির্মাণাধীন ওই জমির মালিকানা নিয়ে কুয়াকাটার স্থানীয় রাখাইন উমাচ্যান ও জাহাঙ্গীর হাওলাদার জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আদালত নিষেধাজ্ঞা জারি করেছে, যা এখনো বলবৎ রয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।

এদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অপরিকল্পিত হোটেল, মোটেল, রিসোর্ট ও বহুতল ভবন নির্মাণ নিয়ে বাড়ছে উদ্বেগ। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনে সম্প্রসারিত হচ্ছে পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একের পর এক হোটেল ও রিসোর্ট নির্মিত হলেও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে কুয়াকাটার মাস্টারপ্ল্যান যথাযথভাবে বাস্তবায়ন, নির্মাণকাজে বিধিবিধান অনুসরণ এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। গত দুই মাসে ৭ টি ভবনের নির্মাণ অনুমোদন দেওয়া হলেও ৩৫ টি নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন করেছে পৌরসভা।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বর্তমানে ৩০০টিরও বেশি হোটেল-মোটেল রয়েছে। এর মধ্যে ১৭০টি হোটেল-মোটেল তাঁদের সংগঠনের আওতাভুক্ত। এসব হোটেল-মোটেলে পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করতে হোটেল-মোটেলগুলোর সেবার মান উন্নয়ন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, পৌরসভায় যেকোনো অনুমোদনহীন ভবন নির্মাণে আমরা বাঁধা দিচ্ছি ও মোবাইল কোর্ট পরিচালনা করছি। ভবন নির্মাণের প্রস্তাব যাচাই ও অনুমোদনের বিষয়ে বিভাগীয় কমিশনার, পটুয়াখালীর জেলা প্রশাসক, গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কুয়াকাটা পৌরসভার প্রশাসক এবং নগর উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র প্ল্যানারের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। কমিটি প্রস্তাবিত ভবনের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়।

তিঁনি আরও জানান, মাস্টারপ্ল্যান অনুযায়ী, বেড়িবাঁধসংলগ্ন এলাকায় ভবনের উচ্চতা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। এছাড়া বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দন্ডনীয় অপরাধ এবং কুয়াকাটার মাস্টারপ্ল্যানে এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দকৃত বলে তিঁনি নিশ্চিত করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মাসুদ সাঈদীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পরে বিষয়টি নিয়ে কথা হয় প্রকল্পের স্থানীয় প্রতিনিধি মো. মনির মুসুল্লীর সঙ্গে। তিনি বলেন, ‘এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্পের জন্য আমরা ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর থেকে যাবতীয় কাগজপত্র নিয়েছি। তা ছাড়া আমরা ইতিমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তরেও ভবন নির্মাণের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছি। এমনকি কুয়াকাটা পৌরসভা থেকেও অনাপত্তিপত্র গ্রহণ করা হয়েছে। এরপরও দোষ ধরলে অনেক কিছুই ধরা যায়। সবকিছু মিলিয়ে এখন আমাদের কাছে মনে হচ্ছে, এখানে বড় রাজনৈতিক খেলা রয়েছে।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গুপ্ত সুপ্ত একত্রিত হয়ে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে : জিলানী

Next Post

খালেদা জিয়া ও তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে ভাটির বাউল কামাল পাশার গানের সুর

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
খালেদা জিয়া ও তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে ভাটির বাউল কামাল পাশার গানের সুর

খালেদা জিয়া ও তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে ভাটির বাউল কামাল পাশার গানের সুর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist