কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল এগারো টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সকল অফিসারকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
এসভায় উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), ডিআইও (১), ডিএসবি, জেলার সকল অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, টিআই (প্রশাসন), ইনচার্জ, কোর্ট কুষ্টিয়া সহ জেলা পুলিশের অফিসারবৃন্দ।
দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন








Discussion about this post