নিজস্ব প্রতিবেদকঃ
‘‘ডিজিটাল আন্তর্ভুক্তি যেন হয় নিরাপদ, ন্যায়সঙ্গত ও নারী-বান্ধব’’ এই অঙ্গীকারের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সেতু এনজিও সংস্থার নিজস্ব কার্যালয়ের সেমিনার রুমে গণমাধ্যমে ও গণমাধ্যমের সাহায্যে প্রযু্ক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন এবং করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেতু এনজিও এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দেশের গ্রামীণ নারীরা কেবল টেকসই উন্নয়নের সহযাত্রী নন, তারা ডিজিটাল সমাজ গঠনের মুল চালিকাশক্তি।তাই প্রযুক্তির প্রতিটি ধাপে তাদের সুরক্ষা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সত্যিকারের শ্রদ্ধা।
সেতু এনজিও নির্বাহী পরিচালক ডক্টর আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেনসহ সেতু এনজিওর কর্মকর্তা ও তৃণমুল পর্যায়ে নারী সহিংসতা নিরসনে অবদান রাখা সম্মানিত সহসী নারী-পুরুষগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তৃণমুল পর্যায়ের নারীর প্রতি সহিংসতা রোদে অবদান রাখায় ১২ জন নারী-পুরুষদের সম্মাননা প্রদান করেন সেতু এনজিও।
প্রিন্ট করুন








Discussion about this post