কুষ্টিয়া: আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা, কেক কাটা ও বর্ণিল নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নৃত্যশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
নৃত্য শিল্পী সনি চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হাকিম, সুমন, দিশা, আংকিতা, মোহর, চৈতী, বর্ষা দেবনাথ, অবন্তীকা, ইশা প্রমুখ।
আলোচনা সভায় সনি চৌধুরী বলেন, নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক ভাষা, যা সমাজের নানা বার্তা, ঐতিহ্য ও মূল্যবোধ বহন করে। তারা নতুন প্রজন্মকে নৃত্যচর্চায় আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরে কেক কাটার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নৃত্য ও সংস্কৃতি চর্চা বিস্তারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন










Discussion about this post