৪০ লাখ টাকার এই বাঁধের মালিক কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এস ডি ই অফিসে গিয়ে জেনে তারপর জানাবেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এখনো কেউ জানান নি। তাই তিনি জানেন না।
কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার নন্দলালপুর ও লালন আবাসন রক্ষা বাঁধের বালি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
৪০ লাখ টাকা ব্যায়ে পানি উন্নয়ন বোর্ড এই আবাসন রক্ষা বাঁধ তৈরী করেছিল। সেই বাঁধ কেটে প্রতিদিন শত শত গাড়ি বালি বিক্রি করে দেওয়া হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট কারো নেই যেন কোন দায় দায়িত্ব। স্থানীয় প্রশাসনও যেন নিরব।
বৃহস্পতিবার ওখানে গিয়ে দেখা গেল তারা ২ টা এস্কেভেটর লাগিয়ে কেটে নিয়ে যাচ্ছে বাধের বালু। এভাবে আবাসন রক্ষা বাঁধের মাঝ পর্যন্ত বালু কেটে নেয়া হয়েছে। বালু বিক্রির কাজে নিয়োজিত রফিকুলের সাথে কথা বলে জানা গেল, আবাসন রক্ষা বাঁধের বালি ইজারা নিয়ে বিক্রি করছেন যদুবয়রা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান। পরবর্তীতে কথা ঘুরিয়ে বলেন ইজারাদার চেয়ারম্যানের চাচাতো ভাই রঞ্জু বালু বিক্রি করছেন।
এ বিষয়ে ইজারাদার রঞ্জুর বলেন, এলঙ্গী ও এলঙ্গী আচার্য বালুমহাল তাদের ইজারা নেয়া আছে। সেই কারনেই তারা বালু কেটে নিয়ে বিক্রি করছেন। আবাসন রক্ষা বাঁধের বালু বিক্রির বিষয়ে বলেন তার ইজারা নেবার সীমানার মধ্যে হওয়ায় তিনি বিক্রি করছেন। এসময় তিনি এলঙ্গী ও এলঙ্গী আচার্য বালুমহালের ইজারা নেবার বাংলা ১৪২৯ সালের চালান ফরম বের করে দেখান।
এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কুমারখালীর দায়িত্ব প্রাপ্ত এস ডি ই নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। অফিসে গিয়ে জেনে জানাবো।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, এখনো পর্যন্ত বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//
প্রিন্ট করুন








Discussion about this post