এসএম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি: গানের শিল্পীদের মতো আবৃত্তিশিল্পীদেরও কণ্ঠস্বর ঠিক রাখতে প্রতিনিয়ত রেওয়াজ করতে হবে বলে মন্তব্য করেছেন আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও গবেষক জাহান বশীর।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টা থেকে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায় বাংলাদেশ আবৃত্তি সোসাইটি, কুষ্টিয়া জেলার আয়োজনে “আধুনিকোত্তর ধারার আবৃত্তি নির্মাণ ও প্রয়োগ কর্মশালা” অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সোসাইটির নির্বাহী পরিচালক জাহান বশীর।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন নজু। বিশেষ আলোচক ছিলেন কবি ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র রায়। কর্মশালা সমন্বয় করেন বাংলাদেশ আবৃত্তি সোসাইটি, কুষ্টিয়া জেলার পরিচালক তুলিকা বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন আবৃত্তিশিল্পী ও কুমকুম ফার্মেসীর সত্ত্বাধিকারী শিশিত কুমার বিশ্বাস।
প্রশিক্ষণ দিতে গিয়ে জাহান বশীর বলেন, আবৃত্তি করতে গিয়েও শিল্পীদের মতো প্রতিনিয়ত রেওয়াজ করতে হবে। কণ্ঠস্বর ঠিক রাখতে চর্চা প্রয়োজন। তিনি বলেন, “মাইক্রোফোন হাতে পেলে গলা ফাটিয়ে বললেই হবে না, সেটিরও চর্চা করতে হবে।” তাঁর মতে, শিল্পী কিংবা আবৃত্তিশিল্পীরা নিয়মিত চর্চা করলে বৃদ্ধ বয়সেও তাঁদের কণ্ঠ অনেক ভালো থাকে।
কর্মশালায় শিখতে আসা বিনোদ কুমার আগরওয়ালা বলেন, “আবৃত্তি করার কৌশল শিখলাম।”
মিতু দাস নামে আরেক অংশগ্রহণকারী বলেন, “কবিতা লিখে চলি ঠিকই, কিন্তু কেন লিখি, কেন আবৃত্তি, কীভাবে আবৃত্তি করতে হয়, সেটি শিখলাম।” তিনি আরও বলেন, মাঝে মাঝে তাঁকে উপস্থাপনা করতে হয়, কর্মশালা থেকে কিছু কৌশল শিখেছেন, যা কাজে লাগবে।
এ ধরনের কর্মশালার মাধ্যমে কুষ্টিয়ার আবৃত্তিচর্চা আরও সমৃদ্ধ হবে উল্লেখ করে বাংলাদেশ আবৃত্তি সোসাইটি, কুষ্টিয়া জেলার পরিচালক তুলিকা বিশ্বাস বলেন, কর্মশালার মাধ্যমে কুষ্টিয়ার আবৃত্তিশিল্পী ও আগ্রহী চর্চাকারীরা আধুনিকোত্তর ধারার আবৃত্তির নির্মাণকৌশল ও মঞ্চে তার প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছেন। এতে জেলার আবৃত্তিচর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post