Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ইঞ্জি: জাকির হোসেন এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 27 January, 2026.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ইঞ্জি: জাকির হোসেন এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা করা হয়েছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আসনটির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, আব্দালপুর ইউনিয়নের মানুষ জেগে উঠেছে, ভোটের অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছে। আমি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে গর্বের সঙ্গে বলতে চাই, এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা আমি খুব কাছ থেকে দেখেছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলতে চাই, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দল থেকে মনোনয়ন দিয়েছে, এটা দলের সিদ্ধান্ত। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের ধানের শীষের বাইরে যাওয়ার সুযোগ নেই। ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করুন।
তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন, তার সহধর্মীনী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য সন্তান দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই পথেই দেশকে এগিয়ে নিতে চান। ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক, ভোটাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মানের প্রতীক। দেশের কল্যানে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব এবং উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মহসীন আলী ও সাবেক সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক তথ্য গবেষনা সম্পাদক সাংবাদিক নুরুন্নবী বাবু, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সাবেক সদস্য মতিয়ার রহমান মাষ্টার, ফিরোজুর রহমান ফিরোজ, ইবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস আর শিপন, ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল ইসলাম রকি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন অর রশিদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোক্তাদির, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এছাড়া ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই একজন সন্তান, বা ভাই। পর পর তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলো। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেেেব আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি আপনাদের তথা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীক মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকারের জন্য কথা বলে। বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। এর পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পরে ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থীসহ নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় এসএমই ফাউন্ডেশনের ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Next Post

কুষ্টিয়ার সানআপ স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

Next Post
কুষ্টিয়ার সানআপ স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

কুষ্টিয়ার সানআপ স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist