কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কে এম মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডাক্তার মো. তৌসিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুল হক, সহকারী প্রধান শিক্ষক লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ক্যান্সার বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post