Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকটের গুজব, পাম্পে দীর্ঘ লাইন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 8 March, 2026.
in প্রধান খবর
0
কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকটের গুজব, পাম্পে দীর্ঘ লাইন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির আতঙ্কে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন পড়ছে।

মোটরসাইকেল ও গাড়িচালকরা তেল নিতে ভিড় করছেন। বেশ কয়েকটি পাম্প বন্ধও রেখেছে মালিকরা। তবে বেশিরভাগ পাম্পে ২০০ টাকার বেশি জ্বালানি তেল মিলছে না।

গত ৩ দিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অনেকেই ট্যাংকি পূর্ণ করে তেল নেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত চাহিদার কারণে অনেক পাম্পে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। যেসব পাম্পে তেল রয়েছে, সেখানে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সংকট ও ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে এমন খবর শুনে তারা আগেভাগেই তেল সংগ্রহ করতে পাম্পে এসেছেন। তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
নাজমুল হোসেন নামের এক মোটরসাইকেল চালক বলেন, “প্রায় আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ট্যাংকি ফুল করে তেল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ২০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে।” তিনি আরও বলেন, তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাম্পগুলোতে ভিড় বাড়ছে।

কুষ্টিয়া মজমপুর গেটের পাম্প সংশ্লিষ্টরা জানান, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে অনেক ফিলিং স্টেশনে বিক্রিতে সীমা নির্ধারণ করা হয়েছে। বেশিরভাগ পাম্পে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ২০০ টাকার জ্বালানি দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। অনেকের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। বিশেষ করে দূরপাল্লার চালকদের জন্য এই পরিস্থিতি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পাম্প মালিকরা বলছেন, হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করে মজুত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে, তাতে বড় ধরনের সংকট হওয়ার কথা নয়। তবে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া গুজব বা আতঙ্কের কারণেই মানুষ বেশি করে তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। স্থানীয়দের অভিযোগ, কিছু পাম্পে বিক্রি সীমিত করা এবং হঠাৎ করে কিছু পাম্প বন্ধ রাখার কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে সিন্ডিকেট কারসাজির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তারা দাবি করছেন।
তবে পাম্প মালিকরা বলছেন, অতিরিক্ত চাপের কারণেই সাময়িকভাবে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা।
তেল সংকটের গুজবে একদিকে পাম্প মালিকরা একটু নড়েচড়ে বসেছে। তারাও বাড়তি দামের সুযোগে ছিলেন। বেশ কয়েকটি পাম্পে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ওঠে। প্রশাসন দুটি পাম্পকে জরিমানাও করেছে।
অপরদিকে জেলার বিভিন্ন স্থানে খুচরস দোকান গুলোতে নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে তেল বিক্রি করার অভিযোগ উঠেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গড়াই নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

Next Post

ইবি শিক্ষিকা হত্যা: বিচার আদায়ে সর্বোচ্চ পর্যায়ে যাব: উপাচার্য

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
ইবি শিক্ষিকা হত্যা: বিচার আদায়ে সর্বোচ্চ পর্যায়ে যাব: উপাচার্য

ইবি শিক্ষিকা হত্যা: বিচার আদায়ে সর্বোচ্চ পর্যায়ে যাব: উপাচার্য

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist