ওপেলিয়া কনি, কুষ্টিয়া// কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)।
শনিবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে বালু আনতে একটি ট্রাক কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। ট্রাকটি মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার হুসাইনের মৃত্যু হয় এবং ট্রাকচালক ওবায়দুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য// ০৩ জানুয়ারী ২০২৬
প্রিন্ট করুন








Discussion about this post