এসএম জামাল কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ফ্যাশন হাউজকে জরিমানা করা হয়েছে ।
সোমবার (১৬ মার্চ ) কুষ্টিয়া সদর উপজেলা–এর মজমপুর ও আর.এ. খান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন ও ফ্যাশন হাউজে মনিটরিং কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে আর.এ. খান রোডের শৈশব ফ্যাশন হাউজকে ডিসকাউন্ট পণ্যে ছাড়ের হার উল্লেখ না করা এবং অতিরিক্ত ভ্যাট আদায়কৃত পণ্যের গায়ে তা উল্লেখ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিথ্যা বিজ্ঞাপন এবং প্রতিশ্রুতি অনুযায়ী যথাযথ পণ্য বিক্রি না করার অভিযোগে ভেরু ফ্যাশন হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় অভিযানে সহায়তা করেন কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক।
অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি টিম এবং র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালন করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন








Discussion about this post