কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে আর্থিক লেনদেনের জেরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে ইউসুফ ও রবজেল নামে আরো দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই গোলাবর্ষন ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রফি মন্ডল স্থানীয় বাসিন্দা মৃত মতালেব মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ০৯নং পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের বাসিন্দা মহত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও হারান ফারাজির ছেলে মহসিন ফরাজী (৬০), স্থনীয় চা দোকানী ওবাইদুল (৪৫)’র চা দোকানের পাশে বাঁশের তৈরি মাচার উপর বসে আলাপ করছিলেন।
এসময় দুইটি মোটরসাইকেল আরোহী ৫জন অজ্ঞাতনামা মুখোশধারী মোটরসাইকেল থামিয়ে রফিকুল ইসলাম এর বুকে গুলি করলে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। হত্যাকান্ড শেষে দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবক রবজেল ফরাজী (৪৫), ইউসুফ মোল্লা (৪০) তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দূর্বৃত্তরা পরিস্থিতি বেগতিক দেখে তাদের পায়ে গুলি করে তাদের দুই মোটরসাইকেল দুই দিকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুলিব্ধি আহত রবজেল ও ইউসুফ কে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে এসে ৫জন দুর্বৃত্ত রফি মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। এসময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা টাকা পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দের জেরে দূর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করে দেখছে, যারায় এই হত্যাকান্ডে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে।
প্রিন্ট করুন






Discussion about this post