কুষ্টিয়া:বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন ও শান্তি প্রতিক কবুতর উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
এরপর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন ব্যানার ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরে সফুরা ফেরদৌস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সরোয়ার মূর্শেদ রতনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা থেকে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এ বিষয়ে কার্যকর জবাবদিহিতা প্রতিষ্ঠার আহবান জানান বক্তারা।
সুশীল প্রকল্প, নাগরিক সংযোগ সিএসও হাব এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যপী এই কর্মসূচি পালন করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post