হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ,শ্লোগান নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন,কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী,সেবা গ্রহীতারা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।
প্রিন্ট করুন






Discussion about this post