ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে তমদ্দুন মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে জুন মঙ্গলবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মেঘনা ভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। তমদ্দুন মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী এর সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ নাজমুল হক শামীম, ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সি মো: তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো: ইব্রাহিম খলিল, খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারী মো: হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ মাহবুব আলম, ক্ষেতমজুর সমিতির সেক্রেটারি লাল মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি ছিলেন স্বাধীনতার সূর্য সন্তান, একজন সাহসী বীর। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মুসলমানরা কখনো মাথা নত করে না। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। চৈতালি রায় দেশবিরোধী বক্তব্য প্রদান করে রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।
প্রিন্ট করুন








Discussion about this post