আজমাইন কুষ্টিয়া:
কুষ্টিয়া সদরের জুগিয়া কদমতলা এলাকায় পার্থ হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ সকালে বারখাদা ইউনিয়নের এই এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ব্যানার, ফেস্টুন ও নিহত পার্থর ছবি নিয়ে সড়কে জড়ো হন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত খুনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে আইনের আওতায় আনা হচ্ছে না। এমনকি পুলিশ খুনিকে ধরার পরও ছেড়ে দিচ্ছে বলেও তারা দাবি করেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা দ্রুত বিচার চাই। খুনি গ্রেপ্তার হয়ে শাস্তি না পেলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post