নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অভিনব কায়দায় মোটরসাইকেলে মাদক বহনকালে ৮৮ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ায় ৩০ আগষ্ট ২০২৪ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গাছিয়া দৌলতপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মোটরসাইকেলের অভিনব কায়দায় লুকালো অবস্থায় ৮৮ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২,৬৪,০০০/- টাকা, ০১টি মোটরসাইকেল সহ মোঃ জামিদুল ইসলাম (২৪), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-মহিষকুণ্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৯ আগষ্ট ২০২৪
প্রিন্ট করুন










Discussion about this post