Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় বাসদ’র কর্মী সমাবেশ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 4 July, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় বাসদ’র কর্মী সমাবেশ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র ২ দিনের বিভাগীয় কর্মী সমাবেশ ও রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর কর্মশালা মিলনায়তনে শুরু হওয়া এই রাজনৈতিক শিক্ষা শিবির শনিবার বিকেলে শেষ হয়।
বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমরেড শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান। দুইদিনের ৪টি সেশনে খুলনা বিভাগের ৩ ও ৪ নং জোনের প্রতিনিধিত্বশীল শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
দুইদিনের শিক্ষা শিবিরে বৈশ্বিক প্রেক্ষাপটের আলোকে কমিউনিষ্ট রাজনীতির নানাদিক তুলে আলোচনা করেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলি, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী সম্পা বসু, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড দিলরুবা নুরী ও দুইটি সাংগঠনিক জোন থেকে আগাত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। শিক্ষা শিবির সঞ্চালনা করেন,বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক এ্যাড কমরেড আসাদুল ইসলাম আসাদ। দুই দিনের শিক্ষা শিবিরের আলোচ্য বিষয় বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহামতি কার্ল মার্ক্স ও ফেডরিক এঙ্গেলস রচিত কমিউনিস্ট পার্টির ইস্তেহার ও ভ ই লেনিন রচিত কমিউনিস্ট সংগঠনের মূলনীতি সমুহ।
উল্লেখিত বিষয়ে আলোচনায় কমরেড খালেকুজ্জামান বলেন, শ্রমিক শ্রেণির মুক্তি সংগ্রামের হাতিয়ার একটি সঠিক শ্রমিক শ্রেণির সংগঠন গড়ে তুলতে কমিউনিস্ট পার্টির ইস্তেহার ও পার্টি গডনের মূলনীতিতে উল্লেখিত চিন্তা পদ্ধতি ও দিকনির্দেশনা বাংলাদেশের মাটিতে একটি বিপ্লবী পার্টি গড়ে তুলতে আজও প্রাসঙ্গিক। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, গণ-অভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসনের উচ্ছেদ হয়েছিল ৫ আগস্ট ২০২৪। ১৮ আগস্ট থেকে ১৮ মাস অন্তর্বর্তী সরকার দুঃশাসন চালায় অত:পর অবশ্যম্ভাবী বিদায় বেলায় জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করে যায়। এছাড়াও নতুন করে দুটি সামরিক ও প্রতিরক্ষা চুক্তি করার পায়তারা চলছে। চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়াল্ড নামক বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া ও চলমান রয়েছে। এই সকল চুক্তি ও ইজারা বাংলাদেশের অর্থনীতি স্বাধীন বাণিজ্য নীতি ও জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করবে। এ ধরনের চুক্তির ফলে দেশীয় শিল্প, কৃষিখাত চরম বিপন্নের মুখে। শ্রমিকের মজুরি ও অধিকার সংকুচিত হবে। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। গত দুই তিন মাসে ৬০০ শিশু হাম রোগে মারা গেছে। বাংলাদেশে চিকিৎসা সেবা থেকে’ সেবা ‘কথাটা উঠে গেছে। রয়েছো শুধু অব্যবস্থাপনা ও বাণিজ্যিকীকরণ। এক মাসের মধ্যে সরকার দুইবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আরো একবার জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু সমতালে বারবে কি শ্রমিকের মজুরি, কৃষক পাবে কি তার ফসলের ন্যায্য দাম? গত ৪-৫ মাসে ১১৮ জন কণ্যা শিশু, ধর্ষণের শিকার হয়েছে, এরমধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে ১৭ জনকে। প্রতিদিন পত্রিকা খুললেই খুন ধর্ষণ নারী নির্যাতনের খবর চোখে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্ট মব সন্ত্রাস এখনো বন্ধ হয়নি। মানুষের এই দুর্গতি দুর্ভোগের কারণ হলো পুঁজিবাদী শ্বসন মূলক আত্মসামাজিক ব্যবস্থা তথা ব্যক্তি মালিকানা ভিত্তিক মুনাফা কেন্দ্রীক উৎপাদন ব্যবস্থা। ফলে শুধু সরকার বদল হলেই জনগণের ভাগ্যের বদল হবে না। প্রয়োজন ব্যবস্থার পরিবর্তন। তাই পুঁজিবাদী শাসন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও লুন্ঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই কে শক্তিশালী করতে, সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তির ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের দাবি। তাই আসুন সবাই মিলে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায়, ব্যবস্থা বদলের মাধ্যমে, সমতার সমাজ তথা শোষন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করি।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তরুণদের মাঝে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের ফুটবল বিতরণ

Next Post

ঝিনাইদহে খুলনা বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

Next Post
ঝিনাইদহে খুলনা বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে খুলনা বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist