জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ উপলক্ষে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩১শে অক্টোবর) সন্ধ্যা ছয়টার বাহাদুরপুর বিএনপি আয়োজিত কুচিয়ামোড়া বাজার সংলগ্নে এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএমপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি টেনে তিনি বলেন, “বিভাজন নয়—সম্পর্ক, বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাই শান্তির চাবিকাঠি।”
তিনি আরো জানান, জনগণের রায় পেলে বিএনপি জাতীয় সরকার গঠনের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত ও রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন নিশ্চিত করতে চায়। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে যোগ করেন, “আমরা বন্দুকের মুখে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।”
দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর আহ্বান—“অশুভ প্রতিযোগিতা বন্ধ করুন; ত্যাগ, শৃঙ্খলা ও জবাবদিহিই প্রকৃত রাজনীতির ভিত্তি।” তিনি মনে করেন, ভেতর থেকে সৎ প্রতিদ্বন্দ্বিতা ও বাইরে প্রতিপক্ষের প্রতি সম্মান—এই দুই পথেই গণতন্ত্র শক্ত হয়।
আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে “গণতন্ত্রের পুনর্জন্মের সুযোগ” আখ্যা দিয়ে তিনি বলেন, “প্রচলিত ভোটপদ্ধতিতে যে ত্রুটি–ঝুঁকি আছে, তা কাটাতে স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া দরকার।” আন্তর্জাতিক অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি স্মরণ করান, ১৮৯২ সালে বেলজিয়ামে আধুনিক রাজনৈতিক পিআর (Public Relations)–এর সূচনা—ইউরোপ–আমেরিকায় যার বিবর্তন ঘটেছে—এ দেশের রাজনৈতিক যোগাযোগও তথ্যভিত্তিক, নৈতিক ও আধুনিক হওয়া উচিত। স্থানীয় বাস্তবতা (ভূমি–জমি, পেশাভিত্তিক স্বার্থ, সাংস্কৃতিক সংবেদন) বুঝে প্রার্থী বাছাই ও ভোটার–সংযোগ চালানো জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল কবির বুলু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুল হক শ্যামল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল করিম।
প্রিন্ট করুন









Discussion about this post