মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
পরে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে একই সময়ে দুই পক্ষ পৃথক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
জামায়াতের সমাবেশ শেষে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর থানা পুলিশের একটি দল।
এসময় ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে ওসি শহিদুল ইসলাম আহত হন। তাঁর হাতে আঘাত লাগে এবং ব্যবহৃত মোবাইল ফোন ও হাত ঘড়ি ভেঙ্গে যায়। পরে তাঁকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post