মোমেছুর রহমান, কুষ্টিয়া
কুষ্টিয়ায় দীর্ঘদিন থেকে ভাংড়ী ব্যবসার অন্তরালে চোরাই কারবারি চালানোর অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর বিরুদ্ধে।
সাদ্দাম হোসেন কুষ্টিয়া শহরের পূর্ব মিলপাড়ার আলমগীর হোসেনের ছেলে। সে দীর্ঘদিন থেকে শহরের মহাশ্বশান রোডের মিলবাজার রেলগেটে মেসার্স মেহেদী ভাংড়ী স্টোর নামের বড় দোকান ভাড়া নিয়ে ভাঙ্গারী ব্যবসার অন্তরালে চোরাই কারবারী করে আসছে। কুষ্টিয়ার লাবনী মেটাল ইন্ডাষ্ট্রিজের কারখানা থেকে চুরিকরা সিলভার ক্রয় করে ধরাও খেয়েছেন তিনি।
সূত্র জানায়,ওই ভাংড়ী ব্যবসায়ী এলাকার চোরদের নিকট থেকে তামা, কাশা, পিতল, সিলভার, ভ্যান, অটোবাইক, রিক্সা, সাইকেলসহ অটোবাইক, ভ্যান-রিক্সার ব্যাটারী, মোটর ইত্যাদি কমমূল্যে ক্রয় করে বিক্রি করে আসছে। সম্প্রতি ওই এলাকার জনৈক কালু নামের এক ব্যক্তির নিকট থেকে চুরিকরা প্রায় ৩২ কেজি ওজনের সিলভার ডাইস ক্রয় করে ভাংড়ী ব্যবসায়ী সাদ্দাম হোসেন। পরবর্তীতে সাদ্দাম হোসেন চুরিকরা সিলভারসহ বিভিন্ন মালামাল শহরের কবি আজিজুর রহমান সড়কের বড় স্টেশন এলাকার ভাংড়ী ব্যবসায়ী আতিয়ারের নিকট বিক্রি করে দেন। ভাংড়ী ব্যবসায়ী আতিয়ারের নিকট থেকে লাবনী মেটাল কর্তৃপক্ষ তাদের কারখানার প্রয়োজনে কিছু ভাংড়ী সিলভার ক্রয় করে। ওই ক্রয়কৃত ভাংড়ীর মধ্যে তাদের কারখানা থেকে হারানো সিলভারের ডাইস দেখে তারা ভাংড়ী ব্যবসায়ী আতিয়ারকে ওই সিলাভার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ওই সিলভার গুলো সে মিলবাজার রেল গেটের ভাংড়ী ব্যবসায়ী সাদ্দাম হোসেনের নিকট থেকে ক্রয় করেছেন। এ তথ্য জানার পর লাবনী মেটাল কর্তৃপক্ষ ভাংড়ী ব্যবসায়ী সাদ্দাম হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ওই এলাকার কালুর নিকট থেকে ওই সিলভার ক্রয় করেছে বলে জানায়। পরবর্তীতে কালুকে ধরার পর সে জানায়, সেও একজনের নিকট থেকে ক্রয় করেছে বলে জানায়। তবে সে কার নিকট থেকে ক্রয় করেছে তার পরিচয় দিতে পারেনি।
এদিকে এ ঘটনাটি নিয়ে কুষ্টিয়ার লাবনী মেটাল ইন্ডাষ্ট্রিজের পরিচালক জানান, আমাদের বেশকিছু এ্যালমোনিয়ামের সীড/সার্কেল চুরি হয়ে যায়। এর পরবর্তী সময়ে আমরা কিছু ভাংড়ী মালামাল বড় স্টেশন এলাকার আতিয়ারের নিকট থেকে ক্রয় করি। এই ভাংড়ীর মধ্যে আমাদের কারখানার এ্যালমোনিয়াম সীড পেয়ে আমরা আতিয়ার কে ধরি। আতিয়ার সাদ্দামের নিকট থেকে ক্রয় করেছে বলে জানায় আর সাদ্দাম ওই এলাকার খড়ি ব্যবসায়ী কালুর নিকট থেকে ওই চোরাই মাল ক্রয় করার কথা স্বীকার করে। এরপর তারা কালুকে আটক করে। কালু কার নিকট থেকে ক্রয় করেছে জানতে চাইলে কালু ওই সময় সঠিক ভাবে ওই চোরের ঠিকনা বলতে না পারায় তারা আইনের আশ্রয় নেবেন বলে কালুকে জানায়। এদিকে এ ঘটনা নিয়ে কালু জানায়, আমি চাউলের বর্ডার এলাকার ভাড়াটিয়া সাকিলের নিকট থেকে ওই সিলভার ৩’শ টাকা কেজিদরে ক্রয় করে ভাংড়ী ব্যবসায়ী সাদ্দামের নিকট ৩’শ ৬০ টাকা কেজি দরে বিক্রি করি। কালু আরও জানায়, ইতিপূর্বে ভাংড়ী ব্যবসায়ী সাদ্দাম সরকারী তাঁরকাটা ক্রয় করে ঝামেলাই পড়েছিল।
এ চোরাই মালামাল ক্রয়কারী ভাংড়ী ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানায়, আমি পুরাতন মালামাল ক্রয় করি। নষ্ট মোটর ক্রয় করে তা নিজেই মেরামত করে বিক্রি করি। আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন। আমি কোন ভালো মালামাল ক্রয় করিনা। কোন চোরের সাথে আমার যোগাযোগ থাকলে ওই চোরকে আপনি নিয়ে আসেন। তবে তার দোকানে পাওয়া ২টি সাইকেল, সচল ভান-রিক্সার মোটর, ইজি বাইকের চাকাসহ বিভিন্ন মালামাল সম্পর্কে সে কোন সদুত্তর দিতে পারেনি। এদিকে ওই এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা বলেন, চোর চোরাইমালামাল বিক্রির জায়গা না পেলে চুরির ঘটনা হয়তো কমবে। তারা বিষয়টি নিয়ে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post