এনামুল হক, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশী কৃষক আহত হয়েছে।
এঘটনায় সীমান্তবর্তী জনগণের জানমালের
নিরাপত্তায় বিজিবি পাল্টা গুলি করেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করেছেন শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহাজুল একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের বাসিন্দা শামাজুলের ছেলে।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির এ তথ্য নিশ্চিত
করেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানায়, আজ সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের
জামালপুর সীমান্তের ১৫২/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নিজের ঝাল ক্ষেতে কৃষক
সাহাজুল কাজ করছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া
থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে
গুলিবিদ্ধ হয়ে কৃষক সাহাজুল আহত হয়। খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত
বিজিবি’র জওয়ানরা পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। পরে
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রেরণ করেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার
করা হয়েছে।
এ ঘটনায় বেলা সাড়ে ১১টায় একই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা
বৈঠকের পর বিজিবি গুলিবর্ষণ করে বাংলাদেশী কৃষক আহত হওয়ার ঘটনায় প্রতিকী
প্রতিবাদ জানায়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post