কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় ‘একতা হাসপাতাল ও ডায়াগষ্টিক সেন্টার’ নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভাঙ্গা হাত জোড়া লাগানোর অপারেশনকালে তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি প্রকৃত ডাক্তার এবং এ্যানেসথেসিয়ায় ত্রুটি থাকায় অপারেশনের টেবিলেই শিশুটির মৃতু হয়েছে।
এঘটনায় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয়রা ওই ক্লিনিকে হামলা ও ব্যাপক ভাংচুর চালিয়েছে।
সোমবার সাড়ে ১১টার দিকে এই সহিংস ঘটনা ঠেকাতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অপারেশনে অংশ নেয়া ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয় এবং ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
তবে এবিষয়ে কথা বলতে ওই ক্লিনিকের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনকালে সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। হাতের অপারেশন করতে গিয়ে শিশু মৃত্যু বিষয়টি কিভাবে ঘটেছে, এক্ষেত্রে কার কতটুকু অবহেলা, অদক্ষতা বা বিধি বহির্ভুত কোন কার্যকলাপের প্রমান পাওয়া গেলে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি তদন্তে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
নিহত শিশু তাসনিয়া আফরিন কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের কন্যা।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কস্থ মোল্লাতেঘরিয়া এলাকার একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই প্রাইভেট ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, ‘অদক্ষ চিকিৎসকদের অবহেলায় অপারেশনের পূর্বে এ্যানেস্থেসিয়া দেয়ার পরেই শিশু তাসনিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে’।
নিহত তাসনিয়ার পরিবার সূত্রে জানায় ৪/৫ দিন পূর্বে বাড়ীর সিড়ি থেকে পড়ে বাম হাত ভেঙে যায়। তাৎক্ষনিক স্থানীয়ভাবে পল্লী চিকিৎকের নিকট থেকে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাতে কোন সুফল না পেয়ে সোমবার বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এখানকার শল্য চিকিৎসক অপারেশন করা লাগবে বলে জানায়। চিকিৎসকের পরামর্শে পরিবারের পক্ষ থেকে অপারেশন করাতে সম্মত হলে সন্ধ্যা ৭টায় তাসনিয়াকে নেয়া হয় পারেশন থিয়েটারে।
স্থানীয় ও ক্লিনিক সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাদী এবং এ্যানেস্থেসিয়া চিকিৎসক তাহেরুল আল আমীন অপারেশনে অংশ নেন। অপারেশনের পূর্বে তাসনিয়াকে দেয়া হয় এ্যানেস্থেসিয়া। এর পরেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। এ ঘটনা অপারেশন থিয়েটারের বাইরে থাকা স্বজনরা শোনার সাথে সাথে শুরু হয় কান্নার রোল। কিছু সময়ের মধ্যেই তাসনিয়ার স্বজনরা এসে উপস্থিত হয় ক্লিনিকে। অপারেশনে নিয়োজিত দুই চিকিৎসক তখনও থিয়েটারের মধ্যে ছিলেন। এসময় বিক্ষুব্ধ স্বজনরা এবং কিছু স্থানীয় লোকজন ক্লিনিকে ভাংচুর চালায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও পৌছেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। তবে পরে রাত ১১টার দিকে সেনাবাহিনী এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ্যানেস্থেসিয়ার ডাক্তার তাহেরুল আল আমীন বলেন- ৬ বছরের শিশু তাসনিয়ার শারীরিক সকল পরীক্ষা নিরীক্ষায় সব ঠিক ছিল। জেনারেল এ্যানেস্থেসিয়া দেয়ার পর সে মৃত্যুবরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করছি হার্টএ্যাটাকজনিত কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে’।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, “অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে রোগীর উপর প্রয়োগকৃত এ্যানেস্থেসিয়া মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে’। প্রকৃত অর্থে কি ঘটেছিলো সেটা নিশ্চিত হলে সঠিক ভাবে তদন্ত হওয়া প্রয়োজন’।
প্রিন্ট করুন








Discussion about this post