নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও আকাবা নার্সারির সৌজন্যে লেবুর চারা ও ফুলের গাছ রোপন করা হয়েছে।
সূত্র জানায়, কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি
মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক হাসানের দিকনির্দেশনায় ওই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গতকাল শনিবার লেবুর চারা ও ফুলের গাছ রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসার সহজ সভাপতি মোঃ মোমেছুর রহমান,কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম মুফতি হবীবুল্লাহ্ ফারুকী, শিক্ষক মুফতি হাবিবুর রহমান, মুফতি আবু আফ্ফানসহ মাদ্রাসার সকল শিক্ষার্থী ।
প্রিন্ট করুন








Discussion about this post