দৌলতপুর প্রতিনিধি ; কুষ্টিয়ার দৌলতপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছেলেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার। বক্তব্য রাখেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার মো. সহিদুর রহমান সহ স্থানীয় সমবায়ীগণ। দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় দিসের আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।
প্রিন্ট করুন









Discussion about this post