নূর মোহাম্মদ রবিউল: দেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত কুষ্টিয়া জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘শান্তি ও সম্প্রীতির প্রসারে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে মাল্টি- স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস আ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানে শহরের খেয়া রেস্তোরা মিলনায়তনে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সংঘাত, সংঘর্ষের ঘটনা উল্লেখযোগ্যহারে কমে যাবে যদি রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়। মতবিনিময় সভায় এসব মন্তব্য উঠে আসে। এই সভায় জাতীয় গণমাধ্যমের কুষ্টিয়া জেলার ২১ জন সাংবাদিক অংশ নেন।
সভার শুরুতেই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর পর দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এরপর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প সহিংসতা প্রশমনে কি কি কাজ করেছে তা সংক্ষেপে তুলে ধরেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা সহসভাপতি মো. শফিকুল ইসলাম ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সমন্বয়কারী সাদিক হাসান রহিদ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রমান লাকী, এ এম জুবায়ের রিপন, হাসান আলী, নূর আলম দুলাল, তৌহিদী হাসান, খ. তুহিন আহমেদ, এনামুল হক, রেজাউল করিম রেজা, সাবিনা ইয়াসমিন শ্যামলী, নূরুন্নাহার সীমা, নূর মোহাম্মদ রবিউল, শোহাব উদ্দীন আহম্মেদ, মাহাতাব উদ্দিন লালন, নাব্বির আল নাফিজ, মেজবা উদ্দিন পলাশ, কোহিনূর ইসলাম, এস এম জামাল, রাজু আহমেদ, আনিস মণ্ডল, হাসনাত আহম্মেদ ও কুদরত উল্লাহ।
শান্তি ও স্থিতিশীল অর্জনে সম্মিলিত উদ্যোগের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এমআইপিএস প্রকল্প কর্মকর্তাগণ বলেন, আমরা প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ প্রশমন ও শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে থাকি। এছাড়াও সামাজিক শান্তি রক্ষায় গণমাধ্যমের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতামতের নেতাদের একত্রে করে নির্দিষ্ট এলাকাতে শান্তি স্থাপনে বিভিন্ন ভাবে কাজ করে আসছি। সংঘাত ও সহিংসতা রোধে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে প্রকল্পের কর্মীদের নিয়মিত আলোচনা সভা করা সহ দলীয় বা ধর্মীয় কোন্দল রোধে সবাইকে একযোগে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এমআইপিএস প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এমঅ্যান্ডই, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সুজন কুষ্টিয়ার সভাপতি ও পিএফজি সদস্য অধ্যক্ষ অধ্যাপক আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল বাবলু ও মিজানুর রহমান লাকী। প্রকল্পের আরও উপস্থিত ছিলেন এমআইপিএস প্রকল্পের খুলনা ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটর এস এম রাজু জবেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি- এমআইপিএস প্রকল্প কাজ করছে। সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন ও নিষ্ক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করা এমআইপিএস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য । বাংলাদেশের ৩২ টি জেলার ৯৬টি উপজেলা এমআইপিএস কার্যক্রমের অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিকবৃন্দও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীজন। সাংবাদিকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post