কুষ্টিয়া সদরের কান্তিনগর বোয়ালদহ গ্রামে ওমর আলী (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ মে রাত ০২:১৫ মিনিটে মিরপুর থানার শামুখিয়া গ্রাম থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২৩//
প্রিন্ট করুন








Discussion about this post