মোমেছুর রহমান, কুষ্টিয়া:
কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় কুষ্টিয়া অঞ্চলের গ্রামবাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর। প্রতিকূল আবহাওয়ায় ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি তীব্র গরম কিংবা প্রচণ্ড শীতে দারুণ আরামদায়ক ও বসবাস উপযোগী এই গৃহ নির্মাণশৈলী এখন আর সহজে চোখে পড়ে না।
কুষ্টিয়া সদর উপজেলায় মোট ১৬৭টি গ্রাম এবং ১১৬টি মৌজা রয়েছে। এই উপজেলাটি মোট ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন গুলোর হাটশহরিপুর, বটতৈল, আলামপুর, জিয়ারখি, আইলচারা, পাটিকাবাড়ী, ঝাউদিয়া, উজানগ্রাম, আবদালপুর, হরিনারায়ণপুর, মনোহরদিয়া, গোস্বামীদূর্গাপুর ও কাঞ্চনপুর ঘুরে দেখা গেছে, কদাচিৎ দুই-একটি মাটির তৈরি ঘর টিকে রয়েছে। তাও উপরের অংশে টিনের চাল, নিচের অংশ মাটি দিয়ে তৈরি।অতীতে মাটির ঘর ছিল সামাজিক মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। গ্রামের জমিদার ও বিত্তবান শ্রেণী প্রচুর অর্থ ও শ্রম ব্যয় করে দ্বিতল বিশিষ্ট মাটির মজবুত বাড়িও তৈরি করতেন। এঁটেল বা আঠালো মাটি কাদা করে ২ থেকে ৩ ফুট চওড়া দেয়াল তুলে ১৫ থেকে ২০ ফুট উঁচু কাঠামো তৈরি করা হতো। দেয়ালের ওপর কাঠ বা বাঁশের সিলিং দিয়ে তার ওপর টিন কিংবা খড়ের ছাউনি দেওয়া হতো। তবে বারবার সংস্কারের ঝামেলা এবং ইট-সিমেন্টের দীর্ঘস্থায়ীতার কারণে এখন মানুষ দালানকোঠা তৈরিতে আগ্রহী হচ্ছেন। উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের পূর্ব জনপদের বাসিন্দারা বিগত দিনে একতলা কিংবা দ্বিতল মাটির ঘর তৈরি করতেন, যা ছিল বিত্তবান ও মাতব্বরদের আভিজাত্যের প্রতীক। একশত বছর আগে তৈরি করা মাটির ঘরে তাঁদের পূর্বপুরুষেরা বসবাস করেছেন। তবে নতুন প্রজন্মের অনিচ্ছা এবং পেশাগত উন্নতির কারণে এখন মাটির ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ করতে হচ্ছে। মাটির ঘর অত্যন্ত স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক হলেও যুগের পরিবর্তনের সাথে সাথে জমির স্বল্পতা এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তার তাগিদে মানুষ ইট-কংক্রিটের বহুতল ভবনের দিকে ঝুঁকছেন। প্রাচীন এই মানব বসতির ঐতিহ্য ধরে রাখতে না পারায় আফসোস প্রকাশ করছেন প্রবীণরা। তবে প্রযুক্তি ও আধুনিক নগরায়নের ছোঁয়ায় গ্রাম বাংলায় মাটির তৈরি ঘরের স্থান এখন দখল করে নিচ্ছে বহুতল পাকা দালানকোঠা।একসময় বাংলাদেশের গ্রামীণ জনপদের পরিচিত দৃশ্য ছিল মাটির ঘর। গরমের দিনে প্রাকৃতিকভাবে শীতল থাকা এসব ঘর ছিল গ্রামীণ মানুষের স্বস্তি ও আবাসনের অন্যতম ভরসা। তবে সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য এখন গ্রামবাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে । সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের গ্রামীণ জনপদ একসময় ছিল পুকুর, গাছপালা ও মাটির ঘরে ঘেরা। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এসব ঘর গ্রীষ্মকালে তুলনামূলক শীতল থাকত।ফলে প্রচণ্ড গরমেও অনেক ক্ষেত্রে বৈদ্যুতিক পাখার প্রয়োজন কম অনুভূত হতো। সহজলভ্য মাটি দিয়ে তৈরি এসব ঘর ছিল গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।মাটির ঘর দেশীয় গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এসব ঘরকে সময়োপযোগী করে তোলার পাশাপাশি গ্রামবাংলার অতীত ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন।নতুন প্রজন্মের অনেকেই এখন আর মাটির ঘরে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। মাটির ঘর গ্রামবাংলার অতীত ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ করা জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো মাটির ঘরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগই পাবে না। আমাদের গৌরবময় গ্রামীণ ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।মাটির ঘর সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের গ্রামীণ জীবনযাত্রা, সংস্কৃতি ও নির্মাণশৈলীর ইতিহাস তুলে ধরা সম্ভব।মাটির ঘর শুধু বসবাসের জায়গা নয়; এটি বাংলাদেশের গ্রামীণ ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আধুনিক আবাসনব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ঘরের স্থাপত্যশৈলী সংরক্ষণ, ঐতিহ্যবাহী স্থাপনা চিহ্নিত করা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।যথাযথ উদ্যোগ নেওয়া হলে এমন স্থাপনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতীতের স্মারক হয়ে থাকতে পারে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post