জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ই নভেম্বর ) সন্ধ্যা ৬টায় আল্লারদর্গায় অবস্থিত উপজেলা যুবদলের এ কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দৌলতপুর সাবেক যুবদল সভাপতি বেনজির আহমেদ বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর বিএনপির সাবেক সহ সভাপতি শামীম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সবুর মোল্লা, পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আরিফুল ইসলাম, বাহার, মিন্টু, মহাসিন, শফি, বাদশা।
অনুষ্ঠান পরিচালনায় দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহহ্বায়ক মনিরুজ্জামান মনি লস্কর।
এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post