Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার চার আসনে নৌকা চান বাবা-মেয়েসহ ২৩ জন

সাইফুল by সাইফুল
Monday, 20 November, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার চার আসনে নৌকা চান বাবা-মেয়েসহ ২৩ জন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার চারটি আসনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ছয়জন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে সাতজন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে চারজন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে ছয়জন। তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার (২০ নভেম্বর) কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার চারটি আসনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবো। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও আওয়ামী লীগের জয় হবে ইনশাআল্লাহ।

কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। এছাড়া এই আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলামসহ ইতোমধ্যে ৬ জনের পক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনা হয়েছে। শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি প্রথম জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নেওয়া স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার আলোকে ওই বছরের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ছিলেন আমীর-উল ইসলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে উচ্চ আদালতে আইনি পেশায় জড়িত আছেন।

এদিকে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বহুভাগে বিভক্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০১৮ সালে নির্বাচনের পর থেকে দলের মধ্যে বিভাজন বাড়তেই থাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকা বেশ দীর্ঘ। এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সারোয়ার জাহান বাদশা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মৃত আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস, আফাজ উদ্দিন আহমেদের মেজো ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ড. মোফাজ্জেল হকসহ ৭ জন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশের প্রথম সরকারের ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমীর-উল ইসলামের মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরসহ ৬ জন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন  রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ চারজন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ নভেম্বর  ২০২৩

Tags: নৌকা প্রার্থী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Next Post

মীরসরাইয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
মীরসরাইয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মীরসরাইয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist