মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
৭শনিবার(১ নভেম্বর) বিকেলে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর ডঃ সাইফুল ইসলাম এ লিফলেট বিতরণ করেন।
পরে তিনি পোড়াদহ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ সাইফুল ইসলাম বলেন,
জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই কোন অবস্থাতেই নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। বিএনপি’র ঘোষিত ৩১ দফা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা। তারেক রহমান এই রূপরেখার মাধ্যমে জনগণের মালিকানা পুণঃপ্রতিষ্ঠার রোডম্যাপ দিয়েছেন।
এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে। এ সময়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোকারমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আলম দুলাল, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. বুলবুল আবু সাইদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post