Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Wednesday, 2 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেফতার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার গ্রেফতার হয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল গ্রেফতার করে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

প্রায় পাঁচ বছর আগের এক হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ বছর আগে বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার অভিযোগে গত রবিবার কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুজনের রাজনৈতিক বড়ভাই সুজন হোসেন। এ মামলায় আব্দুর রউফসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী সুজন হোসেন এজাহারে উল্লেখ করেছেন, আমার দলীয় ছোট ভাই বিএনপির সহযোদ্ধা সুজন মালিথা নিয়মিত বিএনপির বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতো। যার কারণে আসামিদের কাছে সুজন মালিথা শত্রু হিসেবে পরিণত হয়। আসামিরা আমার দলীয় ছোট ভাইকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে। সুজন মালিথা বিএনপির প্রোগ্রাম শেষ করে রাতে নিজ বাড়িতে প্রবেশ করলে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আসামিরা সকলে মিলে তার বাসায় প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তার বাসা থেকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে আমিসহ সুজন মালিথার পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে এলকাবাসীর মাধ্যমে জানতে পারি যে, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামিরা পরস্পর যোগসাজসে সুজন মালিথাকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে ১৩ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে গুলি করে হত্যা করেছে।

অতপর আমিসহ সুজন মালিথার পরিবারের লোকজন আসামিদের কাছে উপস্থিত হয়ে সুজন মালিথাকে হত্যার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর না দিয়ে আমাদের তাড়িয়ে দেয়।

পরবর্তীতে একাধিকবার উক্ত ঘটনার বিষয়ে মামলা করার চেষ্টা করলে আসামিরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। ঘটনার বিষয়ে এলাকার অনেকেই অবগত আছেন। এমতাবস্থায় ঘটনার বিষয়ে সুজন মালিথার পরিবারসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুর রউফ। সংসদ সদস্য হওয়ার আগে তিনি কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

হা/02/1024 dtbangla

Tags: কুষ্টিয়া নিউজগ্রেফতার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লেবাননে স্থল হামলা শুরু

Next Post

হরিণাকুন্ডুতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
হরিণাকুন্ডুতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

হরিণাকুন্ডুতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

শ্রমিকের মজুরি না বাড়িয়ে পোশাকশিল্পের উন্নয়ন কতটা অর্থবহ

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

পুরোনো হিন্দি গানের সুরে মুগ্ধ আইসিসিবি হেরিটেজের অতিথিরা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist