ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার সন্ধ্যায় তাদের চূড়ান্ত প্রার্থীর আংশিক তালিকা ঘোষণা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, কুষ্টিয়া জেলার চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) রেজা আহমেদ বাচ্চু মোল্লা
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
কুষ্টিয়া-৩ (সদর) ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) সৈয়দ মেহেদী আহমেদ রুমি
কুষ্টিয়ার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের একটি সংমিশ্রণ দেখা গেছে।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিবের গুরুত্বপূর্ণ পদে আছেন এবং স্থানীয়ভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন। সদর আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে তাকে প্রার্থী করায় এই আসনে দল বেশ গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া-৪ আসনের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। এই আসনে তার পুরোনো পরিচিতি ও সাংগঠনিক সক্ষমতাকে কাজে লাগাতে চাইছে বিএনপি।
কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মনোনয়ন তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থারই বহিঃপ্রকাশ।
কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে মনোনীত করে দল এই আসনে শক্তিশালী স্থানীয় নেতৃত্বের ওপর নির্ভর করছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই নির্বাচন। আমরা যেসব আসনে জোট শরিকদের জন্য ছাড় দেব, সেই আসনগুলো বাদ দিয়ে এই ২৩৭ জনের তালিকা প্রকাশ করা হলো। বাকি আসন গুলোর প্রার্থীর নামও দ্রুত ঘোষণা করা হবে।”
এই ঘোষণার পর কুষ্টিয়াসহ সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন।
প্রিন্ট করুন








Discussion about this post